ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিয়াই বিয়ানকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার রৌমারী থানা পুলিশ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৯, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ বিয়াই বিয়ানিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
আটককৃতরা হলেন রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের মোাছাঃ রাশেদা বেগম (৩২) ও খাটিয়ামারী গ্রামের মোঃ জাহার আলী,
আসামিদের মধ্যে সম্পর্কে বিয়াই বিয়ানী বলে জানা গেছ।

গত বৃহস্পতিবার ৮ ই ডিসেম্বর গভীর রাতে সদর ইউনিয়নের রতনপুর গ্রামে বিয়ানী রাশেদা বেগমের বাড়ি থেকে তাদের দুজনকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের এস আই মোঃ এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ বৃহঃস্পতি্ার গভীর রাতে রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় রাশেদা বেগমের রান্না ঘরের চুলার নিচে বিশেষ কায়দায় রাখা ১ হাজার পিস ইয়াবা ও জাহার আলীর শরীরে পরিহিত জ্যাকেটের পকেটে ফিটিং করা ৩৫টি ব্লু কালারের পলিথিনে ৭ হাজার পিস ইয়াবা সহ মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে রৌমারী থানা পুলিশ।

৯ ডিসেম্বর শুক্রবার দুপরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহুল আমীন বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।


এসময় তিনি বলেন,মাদক কারবারিদ্বয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো পরবর্তীতে রৌমারী থানা পুলিশ অত্যন্ত সুকৌশলে ৮ হাজার পিস ইয়াবা সহ তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

Don`t copy text!