ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে বেগম রোকেয়া দিবস-২২ পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৯, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, মির্জাপুর, বেলডাঙ্গ, ব্রাক,বিওয়াই এফসি,ডেমোক্রেসি ওয়াচ, পল্লীবন্ধু পরিষদ, বন্ধন, এএসডিও, ডিভি স্বর্ণভূমি এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২২ পালিত হয়েছে।

(৯ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন, ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার, পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খাইরুল ইসলাম রাজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত , সফল খামারি জেসমিন আরা,,বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন সাধারন সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ উন্নয়ন ফ্রারামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লাইওন, সারা মারান্ডী নির্বাহী পরিচালক স্বর্ণ ভূমি উন্নয়ন সংস্থা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার নারী শান্তি মুরমু,জেসমিন আরা,বেবি আক্তার, সাবেরী খাতুন, জনকে সম্বর্ধনা প্রদান করেন।

Don`t copy text!