ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে জেদ্দায় গাড়িচাপা নোয়াখালীর যুবক সেলিমের মৃত্যু

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৫ ডিসেম্বর) রাতে দেশটির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে জেদ্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

নিহত সেলিম সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণপাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. বাবুলের ছেলে। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সেনবাগের মোঃ সাইফুল ইসলাম সেলিম (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

নিহতের ছোট ভাই সুমন জানান, ২০২১ সালের জানুয়ারিতে জীবিকার সন্ধানে সেলিম সৌদি আরব যান। সোমবার তার কর্মস্থলের সামনে রাস্তায় দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এদিকে, দেশে সেলিমে মৃত্যুর খবর জানার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। তিনি তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে সেলিমের পরিবার।

Don`t copy text!