ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মনোহরগঞ্জে নিশ্চিন্তপুর প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলার মনোহরগঞ্জে উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি,ঘটনাটি ঘটেছে,উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।

গত শুক্রবার বিকেলে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে প্রবাসী মিজানুর রহমানের উঠোনে থাকা মাটি নিয়ে যাচ্ছিল পাশের বাড়ির খোকন। এ সময় প্রবাসীর বৃদ্ধা মা রজ্জবেন্নেছা বাঁধা দিলে খোকন তার চুলের মুঠি ধরে মারধর করে। শাশুড়িকে রক্ষায় প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম এগিয়ে গেলে তাকেও গালাগালি করে। এক পর্যায়ে সম্পর্কে চাচী ঐ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয় খোকন।
ভিডিওতে দেখা যায়, খোকন ও নারীকে ধর্ষণের হুমকি দেয়ার পাশাপাশি কেউ তার কিছুই করতে পারবে না বলে শাসায়।

প্রবাসীর স্ত্রী ঘটনার বর্ণনা দিয়ে জানান, ‘ফেসবুকে ঐ ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সাদেক হোসেন আমার শাশুড়িকে মারধর এবং আমাকে হুমকির কোন বিচার না করে শুধুই কোন রকমে মিলিয়ে দেন।

আমরা কার কাছে বিচার দেবো!’ এ ঘটনায় অভিযুক্ত খোকন বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন নেতার নির্দেশে ঘটনাটি স্থানীয় মেম্বার সাদেক হোসেন মিমাংসা করে দিয়েছেন।’
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন,এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি খোঁজ নিয়ে দেখবো।

Don`t copy text!