ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় উপজেলায় ৭ম, জি.পি.এ প্রাপ্তিতে প্রথম- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৮, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২টি প্রতিষ্ঠানের মোট ১২৪ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে উপজেলায় সপ্তম স্থান অর্জন করেছেন লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়। লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের মোট ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৩ জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার শতকরা ৯৩.৩৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন পরীক্ষার্থী।

এদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে উপজেলায় প্রথম হয়েছে লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতকরা ৯৩.৩৭ ভাগ। দ্বিতীয় হয়েছে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পাশের হার ১০০%। এবং তৃতীয় স্থানে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকেই ১৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয় পাশের হার শতকরা ৮৯.৪৩ ভাগ।

কুলিয়ারচর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৪জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা শত ভাগ।দ্বিতীয় স্থান অর্জন করেছে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৯ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৯৬.২৭ ভাগ।

তৃতীয় স্থান অর্জন করেছে আগরপুর জি সি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠান থেকে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৫.৪৫ভাগ।

এছাড়া ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন,এমদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয় ও বীরকাশিমনগর এফ. ইউ উচ্চ বিদ্যালয় ৩ জন, লায়ন মুজিব মুনা গার্ল্স স্কুল , আব্দুল্লাহপুর বড়চাড়া আইভি রহমান উচ্চ বিদ্যালয়, গোবরিয়া উচ্চ বিদ্যালয় ১ জন জিপিএ-৫ পেয়েছে।

Don`t copy text!