ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন পালন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে রোববার সন্ধ্যায় কেক কেটে, দোআ ও আলোচনা সভার মাধ্যমে এ জন্মদিন পালন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, সদস্য সচিব আরেফুর রহমান রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান দেওয়ান হাসান, ছাত্রদল নেতা ছায়েবীন আলম প্রমূখ।

Don`t copy text!