গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ত্রীবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে পূনরায় দায়িত্ব পেয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয় নগর আসনের সাংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আল মামুন সরকারকে এই দুইজনই আগের কমিটির দায়িত্বে ছিলেন এবং এবারো তৃনমূলের জনপ্রিয়তার কারনে তাদের পূনরায় দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাঐক্য পরিষদ সংগঠনের সভাপতি এবং সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুল আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক আলী রহমত জয়, জানান আগামী নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় তৃণমূল নেতৃবৃন্দকে উজ্জীবিত রাখার জন্য এবং জামাত, বিএনপিকে রাজপথে শক্ত হাতে মোকাবিলা করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠনে সহায় ভূমিকা পালন কবে বলে আমরা মনে করি।সিঙ্গাপুর ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্দুর কন্যা দেশ রত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃত্বগতা প্রকাশ করা হয়।

