ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি  রাজশাহী থেকে গ্রেপ্তার- দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁ জেলার মান্দায় চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত ৯ নভেম্বর রাত ৯ টার দিকে তাকে রাজশাহী কয়ের দাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী জেলার বোয়ালিয়া থানা কয়ের দারা গ্রাম হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম নেতৃত্বে বিশেষ অভিযান চালায় র‌্যাব। এসময় চাঞ্চল্যকর নওগাঁ জেলার মান্দা থানার খাগড়া গ্রামের মোঃ ময়েজ উদ্দিন (৬৯) হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ মিজানুর রহমান (৩০) কে গ্রেপ্তার করে। মিজানুর মান্দা কয়াপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।
উল্লেখ্য যে, গত ০৪ আগস্ট ২০২২ তারিখ ময়েজ উদ্দিন নামের ব্যক্তি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে গ্রেফতারকৃত ও অন্যান্যরা মোঃ ময়েজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। জখমের এক পর্যায়ে ময়েজ উদ্দিনের অবস্থা আশঙ্কা জনক হলে স্থানীয় লোকজন এবং আত্মীয় স্বজন সহ উদ্ধার করে মান্দা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নন চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে রেফার্ড করে।
উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে নিলে সেখানে তিনি মৃত্যু হয়। উক্ত ঘটনায় উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। উপরোক্ত ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে এজাহারভূক্ত আসামী মোঃ মিজানুর রহমান (৩০) সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫, রাজশাহীর এর একটি চৌকষ গোয়েন্দা দলের নজরদারী এবং তথ্য প্রযুক্তির সাহায্যে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ মিজানুর রহমান (৩০) এর অবস্থান নিশ্চিত হয়ে বর্ণিত এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

 

Don`t copy text!