ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চিত্র নায়ক শাকিব খানের জান্নাত হাউস চুরি করতে ঢুকেছিল চোর দল- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সঙ্গে মিল রেখে সাকিব খান তার এই বাড়ির নাম রেখেছেন ‘জান্নাত হাউজ’

মোটর চুরি করতে সাকিব খানের বাড়িতে ঢুকেছিল চোরের দল

গাজীপুরের পূবাইলে চিত্রনায়ক সাকিব খানের শুটিংবাড়ি ‘‘জান্নাত হাউজ”-এ গভীর রাতে হানা দেয় একদল দুর্বৃত্ত। জানা গেছে, অকেজো মোটর চুরির উদ্দেশ্যেই বাড়িটিতে ঢুকেছিল তারা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি “মান্নাত”-এর সঙ্গে মিল রেখে সাকিব খান তার এই বাড়ির নাম রেখেছেন “জান্নাত হাউজ”। গত কয়েক বছর ধরে সেখানে নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওর শুটিং চলে।শুটিং-সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে বাড়িটিতে

পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “রাতে ৪-৫ জন দুর্বৃত্ত সাকিব খানের জান্নাত হাউজে প্রবেশ করে। বাড়িটি থেকে তারা অকেজো এবং পুরনো একটি মোটর চুরির চেষ্টা করছিল। নিরাপত্তাকর্মী টের পেয়ে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

Don`t copy text!