ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী কলাপাড়ায় ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরের কলেজ রোড এলাকার ধানক্ষেত থেকে এক কিশোরীর (১৩) সাবেকুন্নাহার মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে স্থানীয়রা মরদেহ ধান ক্ষেতের পাশে পানিতে ভাসতে দেখে থানায় জানালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত তরুণীর নাম সাবেকুন্নাহার। তিনি আলীপুর গ্রামের মৃত ইমান হোসেন মাঝির মেয়ে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে মা সাহারা বেগমের সাথে মাছ বিক্রির টাকা নিয়ে ঝগড়া হয় কিশোরীর। এতে মায়ের সাথে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে ওই কিশোরী ঘর থেকে বের হয়ে যায়। রাতে বিভিন্ন এলাকায় তাকে খোঁজ করে সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা সাবেকুন্নাহারের মরদেহ পানিতে ভাসতে দেখে তার পরিবার ও থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা জানান, নিহত কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। কেন কী কারণে কিশোরীর মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

Don`t copy text!