ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আজ ০১লা নভেম্বর/২০২২, রোজ- মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় যুব দিবস পালিত হয় ।

সারা দেশের ন্যায় রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা, যুব ঋনের চেক প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, সনদপত্র বিতরণসহ সফল আত্নকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে বুকে লালন করে-

শ্যামল কুমার দাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক,
মোঃ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক রাজারহাট মডেল প্রেসক্লাব রাজারহাটসহ উপস্থিত যুব সংগঠক ও উপকারভোগী শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Don`t copy text!