ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি বিএনপির-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। সোমবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

জসীম উদ্দিন হায়দার বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এ কারণে উদ্যানে নির্মাণাধীন মঞ্চের অংশটি বাদ দিয়ে তাদের সমাবেশ করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। বিকাল ৩টার দিকে ডিসি সাহেব ফোন করে অনুমতির বিষয়টি জানিয়েছেন।

Don`t copy text!