ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী চাটখিলে পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান ১লক্ষ ১১ হাজার টাকা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল পৌর শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ ব্যবসায়ীর ১লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করে। সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের বিসমিল্লাহ্ হোটেল ও রাজধানী হোটেল অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে উভয় প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে মেসার্স আয়েশা স্টোরের ১০হাজার, হাজী নুর নবী স্টোরের ১০হাজার, গাজী হার্ডওয়ারের ১০ হাজার, একতা স্টোরের ১০ হাজার, সুমন স্টোরের ১০ হাজার, মিন্টু স্টোরের ১০ হাজার, নিউ সুমন স্টোরের ৪ হাজার, বনলতা সুইটস এর ৫ হাজার ও সোহেল স্টোরের ২ হাজার সহ মোট ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। এসময় তাকে সহযোগিতা করেন নোয়াখালী জেলা বাখরাবাদ গ্যাসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আবিদ হাসান, এস.এ.ই আমান উল্যা, দেলোয়ার হোসেন,চাটখিল থানার এএসআই ওলি আল্লাহ প্রমুখ।

Don`t copy text!