ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে বর্ণ্যাট্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল , উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, ও যুব উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিনের নেতৃত্বে যুব র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হল রুমে নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল প্রধান অতিথির বক্তব্যে রাখেন। মোঃকামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উদ্যোগতা ফরিদ মিয়া, বিধান কৃষ্ণ গোস্বামী,মোজাম্মেল হক,আমিনা ইয়াসমিন হিমু,উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান, মৎস্য অফিসার নাজনীন সুলতানা।
সভায় নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সহ বিপুল সংখ্যক যুব ও যুবারা উপস্থিত ছিলেন।

Don`t copy text!