ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার কচুয়া থানার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও এসআই দেলোয়ার হোসেন রাজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র এএসপি (কচুয়া-শাহরাস্তি সার্কেল) মো. আবুল কালাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান,সাধারন সম্পাদক প্রানধন দেব,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,ওসি তদন্ত হারুন অর রশিদ সহ আরো অনেকে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আমির হোসেন,এম আখতার হোসাইন মজুমদার,আলমগীর হোসেন,আব্দুস সালাম সওদাগর,মুক্তিযোদ্ধা আনেয়ার সিকদার,কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী,কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান,সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র‌্যালি।

Don`t copy text!