ঢাকাশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৮, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে।২৮ অক্টোবর (শুক্রবার) দুপুরে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জনার্দ্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে একটি প্রাইভেটকার এসে ওই এলাকার আশরাফুল হাছান চৌধুরী বাড়ির দরজায় অপেক্ষা করে। এলাকার লোকজন ভেবে ছিলেন প্রাইভেটকার কাউকে নিতে এসেছে। নামাজের জন্য সবাই যখন মসজিদে অবস্থান করছিলেন তখন প্রাইভেটকারে তুলে আশরাফুল হাছান চৌধুরী একটি গরু নিয়ে চলে যায়।গরুর রং ধুসর মাথার উপরে লাল। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউল হক নিজামী বলেন, দুপুরে আমার এলাকার আশরাফুল হাছান চৌধুরী একটি গরু চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যায়। ওই কারটি সাদা রংয়ের ছিলোবলে জেনেছি। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে।সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজর দেয়া প্রয়োজন।

Don`t copy text!