ঢাকাশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ মহাদেবপুরে মহাদেবপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে নওগাঁ দল বিজয়ী-DBO-News

প্রতিবেদক
admin
অক্টোবর ২৮, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জন্তিগ্রাম সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতি একাদশ ২-০ গোলে নজিপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ওই খেলায় নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি, জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। সদর উপজেলা চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এতে সভাপতিত্ব করেন।
এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন রিদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোট ৮টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। গত ২২ অক্টোবর টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। আগামী মঙ্গলবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে তুলশিগঙ্গা ফুটবল একাদশ বনাম পোরশা ফুটবল একাদশের খেলা।

Don`t copy text!