ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২১, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক সদর উপজেলার হাজী মহসিন রোড এলাকায়, আলিম পাড়ায়এবং বিপনিবাগ বাজার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে -দিপু ফার্মেসিকে ৩০০০/-,চাইল্ড কেয়ার ফার্মেসিকে ১৫০০০/-,আনুর গোশতের দোকান ৩০০০/- এবং আলীম স্টোরকে ১০০০/- সহ সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ২২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও বিপনিবাগ বাজারে চিংড়িতে জেলি না মিশাতে এবং জেলিযুক্ত চিংড়ি না বিক্রি করতে সতর্ক করা হয়। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন,ক্যাব,চাঁদপুর, মৎস্য অধিদপ্তর, চাঁদপুর এবং সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।

Don`t copy text!