ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেল’র জন্মদিনে সুলতান আহমেদ ফাউন্ডেশন’র উদ্যোগে কেক কাটা ও দুস্থদের মাঝে অনুদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৮, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র ৫৯ তম জন্মদিন উপলক্ষে সুলতান আহমেদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দুস্থদের মাঝে অনুদান প্রদানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রৌশন ফকির মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী’র সঞ্চালনায় এবং জেলা আ’লীগের নির্বাহী সদস্য ও সুলতান আহমেদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (ফেনী) ডক্টর মোঃ মন্জুরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, সাংবাদিক শহীদ উল্যাহ্ ভুঁইয়া, কবি ও সাংবাদিক সেলিম হোসেন পিয়াল, সাবেক ইউপি সদস্য রবিউল হক রবি ভুঁইয়া।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অসহায় দুস্থদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন সুলতান আহমেদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ। দোয়া ও মুনাজাত অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’র শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ সহ আরো অনেকে।





Don`t copy text!