ঢাকারবিবার , ১৬ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাওয়া,৪শত নেতাকর্মীকে আসামি করে মামলা পুলিশের

প্রতিবেদক
admin
অক্টোবর ১৬, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২৩ জনের নাম উলে­খসহ অজ্ঞাত চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এর আগে, ওই ঘটনায় পুলিশের তিন সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির সমাবেশস্থল পলিটেকনিক মাঠ থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্ত্বর এলাকায় চলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা চালায়।

এসময় রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এতে তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
এর আগে, শনিবার বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসূচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে জমায়েত হয়। কর্মসূচিতে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Don`t copy text!