ঢাকাবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই বাঘা থানার আবু বক্কর সিদ্দিক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৩, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী রেঞ্জের ২০২২ সালের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক।

১৩ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় আবু বকর সিদ্দিক এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন উক্ত সভার সভাপতি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম।

আবু বকর সিদ্দিক বলেন, কাজের স্বীকৃতি ও পুরষ্কার আমার কাজকে আরও গতিশীল ও বেগবান করবে। সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করা ও সাফল্য অর্জনে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা যোগাবে। আমি মাননীয় ডিআইজি স্যার , এসপি স্যার ও ওসি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরষ্কার তুলে দেওয়ার পর ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম সভায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা পর্যালোচনা করে সকল ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় আরো তৎপর হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Don`t copy text!