ফরিদপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় হকি প্রতিযোগিতার সমাপনী খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় মানিকগঞ্জ ও
স্বাগতিক ফরিদপুর চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুস শুকুর। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও হকি কমিটির সাধারণ সম্পাদক মজিবুল হক ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাবেদ পারভেজ শাহীন, শেখ নুরুল ইসলাম, মোহাম্মদ আজাদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস খান, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, ফরিদপুরে হকির হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য নিয়মিত খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন। তারা এই প্রতিযোগিতা থেকে ভালো কিছু খেলোয়ার জাতীয় দলে সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।

