ঢাকারবিবার , ৯ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১০ ডিসেম্বরের পর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৯, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে। আর কারও কথায় দেশ চলব।

শনিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে সেগুনবাগিচায় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ বলেন, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, লোডশেডিং বন্ধ ও জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে আমাদের ঘোষিত কর্মসূচিতে আমাদের ৫ জনকে হত্যা করা হয়েছে গুলি করে।

রাজপথে ফয়সালা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে ৫ জন রক্ত দিয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা বলেছে, ‘আমাদের রক্তের ঋণ তখনই শোধ হবে যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। ৫ জন কেন, যদি ৫ হাজারও শহীদ হতে হয়; এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

নেতা-কর্মীদের উদ্দেশে আমান বলেন, প্রস্তুতি নিন, কর্মসূচি আসছে; কাঁচপুর ব্রিজ, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সারা বাংলাদেশ বন্ধ করে দেবেন। এই বাংলাদেশ চলবে না। আগামী ১০ ডিসেম্বরের পরে বাংলাদেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়। এর বাইরে দেশ চলবে না কারো কথায়।

নেতা-কর্মীদের প্রাণ দিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আমরা শহীদ হবো কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। এই সরকারের বিদায় ঘটিয়ে আমরা ঘরে ফিরবো।

Don`t copy text!