ঢাকাশুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেল মুন্না খান-সাথী খানে’র ‘জরালে কার মায়ায়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুন্না খান ও সাথী খানের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘জরালে কার মায়ায়’। গানটি লিখেছেন এলেক্স আব্দুস সালাম। সুর করেছেন গগণ শাকিব ও সংগীত আয়োজন করেছেন মুন্সি জুয়েল। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী গগণ শাকিব । ডিওপিতে সুমন ইমরান ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শিপন খান। গানটিতে মডেল হিসাবে ছিলেন মুন্না খান, সাথী খান ও ইব্রাহীম।রূপসজ্জায় ছিলেন বাবু।

মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী গগণ শাকিবের গাওয়া ‘জরালে কার মায়ায়’ গানটি অসাধারণ। এ প্রথমবারের সাথী খানের সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মান করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল সাথী খান বলেন, মুন্না খানের সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা শিপন খান যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নির্মাতা শিপন খান বলেন, ‘জরালে কার মায়ায়’ গানটি প্রকাশ্য এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি দেখে ভালো লাগবে।

Don`t copy text!