ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জসীম উদ্দিন আকাশের কথায় গাইলেন নোলক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর কণ্ঠে ‘আমার পোড়া দেহ’শিরোনামে আরও একটি নতুন গান প্রকাশ হয়েছে বিডি ২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ।‘আমার পোড়া দেহ’শিরোনামের গানটি জসিম উদ্দিন আকাশের কথায় সুর করেছেন এস কে শানু ও সঙ্গীত আয়োজন করেছেন মুসফিক লিটু। গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী নোলক বাবু।মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলভী মামুন ও স্নিগ্ধা। গানটির ভিডিও পরিচালনা করছেন সৌমিত্র ঘোষ ইমন ।মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ। গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই নতুন মিউজিক ভিডিও ‘আমার পোড়া দেহ’।

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, আমার স্বপ্ন আছে আমার লেখা গান গাইবেন বাংলাদেশের প্রতিটি শিল্পী, এই স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি একদিন বিডি২৯ মাল্টিমিডিয়া ও জসিম উদ্দিন আকাশের গান দিয়ে পুরো পৃথিবীর বাংলা ভাষার মানুষের মনে জায়গা করে নিবে। যুগের পরে যুগ বেচেঁ থাকবে আমাদের গান গুলো মানুষের হৃদয়ে।

গীতিকার জসিম উদ্দিন আকাশ গান নিয়ে আরও বলেন,আমি অনেক ব‍্যস্ত থাকি এতো ব‍্যস্ততার মধ্যে দিয়ে ও গান লেখি কারণ ভালো লাগা ও ভালোবাসা থেকে আমার গান লেখা কন্ঠশিল্পী নোলক বাবু আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন। গানটির সুর, সঙ্গীত আয়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘আমার পোড়া দেহ’ গান ও ভিডিও এ সময়ের দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।

নোলক বাবু বলেন, জসিম উদ্দিন আকাশের লিখনি আমার কাছে অনেক ভালো লেগেছে যার কারনে এই গানটি করা আরও বেশি ভালো লাগার বিষয় হলো, জসিম উদ্দিন আকাশ সুদূরপ্রবাসী হয়ে ও বাংলাদেশের সঙ্গীত নিয়ে চিন্তা করেন এবং একটির পর একটি গান উপহার দেন । আমি চেষ্টা করেছি খুব দরদ দিয়ে গানটি গাওয়ার। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে।

ভিডিও পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, গীতিকার ও ব‍্যবসায়ী জসিম উদ্দিন আকাশের লিখনিতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে। বিডি ২৯ মাল্টিমিডিয়ার আরও ধামাকা নিয়ে আসবো জসিম উদ্দিন আকাশের গান একের পর এক নিয়ে আসবো । মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলভী মামুন ও স্নিগ্ধা। আশা করছি দর্শকরা ভালো ভাবে নিবে।

রিয়েল তন্ময়
বিনোদন প্রতিবেদক
ফোন- ০১৮১৩৯১৮৫৪১

Don`t copy text!