ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আপন বোনকে বিয়ে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পাঞ্জাব প্রদেশে অস্ট্রেলিয়ার ভিসা পেতে আপন বোনকে বিয়ে করেছেন মায়ের পেটের ভাই। এ ঘটনায় নড়ে-চড়ে বসেছে পুলিশ প্রশাসনও।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম এ তথ্যটি নিশ্চিত করেছে।

সংবাদে বলা হয়েছে, মেয়ের ভাই স্থায়ী ভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছিলেন। তাই বোনকেও সে দেশের নাগরিকত্ব পাইয়ে দিতে পরিচয় গোপন করে পাঞ্জাব কোর্টে গিয়ে বিয়ে করেন তারা। এরই মাঝে বোনটির অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিতও হয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা জয় সিংহ বলেন, তদন্ত করে জানতে পেরেছি মেয়েটি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছে। সে এখন অস্ট্রেলিয়ার নাগরিক। তারা আপন ভাই বোনের পরিচয় দিয়েছিল। এমনকি মেয়েটি কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো, সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ছিল।

তিনি আরও বলেন, কেবল বিদেশে যাওয়ার জন্য তারা সমাজ, আইন ও ধর্মীয় বিধিনিষেধের সঙ্গে প্রতারণা করেছেন। মিথ্যা পরিচয়ের ভিত্তিতে তারা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকেও প্রতারিত করেছেন। আমরা তাদের আটকে অভিযান অব্যাহত রাখছি। কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছেন।

মানুষ বিদেশে যাওয়ার জন্য নানা ফন্দি করে। কিন্তু এমন প্রতারণার কথা এটাই প্রথম শুনেছি। আমরা আশ্চর্য হয়েছি।

কোলকাতা সর্বশেষ
Don`t copy text!