ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দীন সরদার গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি মামলায় হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউপি চেয়ারম্যান ও নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরদারকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ।

শনিবার দুপুরে তাকে আটক করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। নৌ পুলিশ জানায়, পূর্বের মামলা নং-৩/১৩৮, ২/৭/২৯২১। মামলার বাদী ভুক্তভোগী ট্রলার মালিক সাদ্দাম।

জানা যায়, ওই মামলার অন্যতম আসামী সোহাগ বেপারীর স্বীকারোক্তিতে মোট ৮/১০ এর মধ্যে ৪র্থ আসামী সালাহউদ্দীনকে আটক করা হয়।

আটক এই আসামী সালাহউদ্দীন চাঁদপুর হাইমচরের কামাল সরদারের ছেলে এবং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন ও হাইমচর প্রেসক্লাবের প্রভাবশালী সদস্য হিসেবে রয়েছেন।

এসব তথ্য জানিয়ে চাঁদপুর মোহনপুর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল বালা সাংবাদিকদের -কে বলেন, সালাহউদ্দিন সরদার কে কিছুক্ষণ আগে ডাকাতি মামলায় আটক করি। তাকে আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করবো।

Don`t copy text!