ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রিলিজ পেলো মিউজিক্যাল ফিল্ম ‘কে বল তোকে বাসবে ভালো-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুন্না খান ও রাবিনা বৃষ্টির নতুন মিউজিক্যাল ফিল্ম ‘কে বল তোকে বাসবে ভালো’। গানটি লিখেছেন আর জে রুবেল এবং সুর করেছেন আর জে রুবেল ও সংগীত আয়োজন করেছেন রাব্বি খান। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী রোমান খান। ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল মুন্না খান ও চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি।

মডেল অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী রোমান খানের গাওয়া ‘কে বল তোকে বাসবে ভালো’ গানটি অসাধারণ। এ প্রথমবারের মত চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি’র সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মান করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন । আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

চিত্রনায়কা রাবিনা বৃষ্টি বলেন, মুন্নার সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন দাদা যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে।

সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘কে বল তোকে বাসবে ভালো’ গানটি প্রকাশ্য এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার গানটি দেখে ভালো লাগবে।

রিয়েল তন্ময়
বিনোদন প্রতিবেদক
ফোন- ০১৮১৩৯১৮৫৪১

Don`t copy text!