ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ

নওগাঁর মহাদেবপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষ শাপলায় উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজন করে।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া আকতার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ, কে, এম, জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সুমন কুমার ও রঞ্জন কুমার প্রমুখ।
বিদায়ী কৃষি কর্মকর্তা তার কর্মকালিন সময়ের স্মৃতিচারণ করেন। সম্প্রতি তাঁকে মহাদেবপুর থেকে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বদলি করা হয়।

Don`t copy text!