ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির প্রথম দিনে কুলিয়ারচরে অনুপস্থিত ৪৩-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) পরিক্ষায় প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৩ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কুলিয়ারচর উপজেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অফিস সূত্রে জানা যায়, ঢাকা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে এসএসসিতে এবার মোট পরীক্ষার্থী ২ হাজার ২ শত ৪৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ২ শত ৫ জন।

পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৩ জন। এর মধ্যে ঢাকা বোর্ড এ ১১ জন, কারিগরি শিক্ষা বোর্ড এ ৩১ জন ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এ ১ জন।

এদিকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান প্রশ্নপত্র মোটামোটি ইজি হয়েছে, কমনও পড়েছে। তবে পরীক্ষায় কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য হলে কড়া সিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে।

Don`t copy text!