ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আজ হাজীগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

আজ চাঁদপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায়/উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেনের নেতৃত্বে জেলার হাজীগঞ্জ উপজেলার কলেজ রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

তদারকিকালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ ঔষুধ পাওয়ায় দায়ে গোল্ডেন মেডিসিন কর্নারকে ৫০০০/-,নূর ফার্মেসিকে ৪০০০/-, স্কয়ার ফার্মেসিকে ৫০০০/- এবং মা ডেন্টাল কেয়ারকে ৫০০০/- সহ সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ১৯,০০০/-(উনিশ হাজার টাকা) -জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে । অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। আরো সহায়তা করেন ক্যাব, চাঁদপুর ।

এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!