ঢাকাশুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

অদ‍্য ২ সেপ্টেম্বর ২০২২ ইং কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম, রংপুর বিভাগ, রংপুর এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র জনাব কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া কর্মকর্তা প্রমুখ।

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর অতিথিগণ নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং উদ্বোধনী ম্যাচ এর শুভ সূচনা ঘোষণা করেন। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ ৯টি দল অংশগ্রহণ করছে।

মাদকমুক্ত কুড়িগ্রাম বিনির্মানে ক্রীড়ানুরাগী কুড়িগ্রামবাসীর পুরো টুর্নামেন্টে স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্ত প্রত্যাশিত।

Don`t copy text!