ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ক্লাস নিলেন, ওসি সুমন কুমার মোহন্ত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৩১, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
আসুন আমরা আমাদের সন্তানকে প্রধানমন্ত্রীর কাঙ্খিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলি এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং,বাল্যবিবাহ,যৌতুক,
নারী নির্যাতন, গুজব, জঙ্গীবাদ, সন্ত্রাস,মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষে উদ্বুদ্ধকরন ক্লাস নিলেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুমন কুমার মহন্ত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দিওর ইউনিয়নের বেপারিটোলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই উদ্বুদ্ধকরণ ক্লাস নেন তিনি।
এসময় সেখানে বিট পুলিশিং অফিসার এসআই মোঃ তাজরুল ইসলাম এবং উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফিসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!