ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের জনসচেতনতা মূলক গনসংযোগ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৩১, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত ও সড়ক দূর্ঘটনা এড়াতে জনসচেতনতস মূলক গনসংযোগ করেছে পুলিশ প্রশাসন। নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ এর নেতৃত্বে
মঙ্গলবার বিকালে জেলা শহরে এই গনসংযোগ চালানো হয়। বিকেল ৪ টার দিকে ঝুমুর সিনেমা, উত্তর তেহমুণী, বঙ্গবন্ধু চত্বর, চকবাজার ও দক্ষিণ তেহমুনী এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনেথোয়াই মারমা, ডিআই-১ আজিজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাস।
এসময় পুলিশ সুপার জানান, লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত ও মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ইজিবাইক ও অটোরিকশা সম্পূর্ণভাবে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে শহরকে অনেকটাই যানজট স্বাভাবিক করা হয়েছে।

Don`t copy text!