ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহারিয়ার সাব্বির – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৩১, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (মালা মাষ্টার) এর ছেলে এবং স্বাস্থবিভাগের উপসচিব শাহাদাত হোসেন কবির এর ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার সাব্বির আমাদের মাঝে আর নেই, তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (৩১ আগষ্ট) সকাল ৮ টার দিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

উল্লেখ যে, শাহরিয়ার সাব্বির অনেক দিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা চলাকালীন অবস্থায় ক্যান্সরের সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি দেন।

আজ ৩১ আগষ্ট আছর নামাজ বাদ তার জানাজা নামাজ, বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

শাহরিয়ার সাব্বির এর মৃত্যুতে তার পরিবারে শোকের মাতাম বইছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

শাহরিয়ার সাব্বির এর মৃত্যুতে তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করেন। এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

Don`t copy text!