ঢাকামঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানী তেল, ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিএনপি‘র সমাবেশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৩, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
বিএনপির আন্দোলনের মূখে শেখ হাসিনাকে হয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে না হয় রাতের আধাঁরে দেশ ছেড়ে যেতে হবে। যেভাবে জ্বালালী তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও জিসিনপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ছে তাতে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আওয়ামী লীগ নেতারা বিদেশে বেগম পাড়া গড়ছে আর দেশে সাধারন মানুষ না খেয়ে মরছে। এভাবে চলতে দেওয়া য়ায় না। আন্দোলন করে এই অবৈধ ভোট চোর সরকারকে হঠাতে হবে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এইসব কথা বলেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। প্রধান অতিথি আরো বলেন, আর সহ্য করা হবে না। এখন থেকে হামলা হলে পাল্টা হামলা হবে। সবাই প্রস্তুত থাকেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মাহাবুবুর রহমানে সঞ্চালনায়
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা আবুল খায়ের ভুইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


Don`t copy text!