ঢাকাশনিবার , ২০ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়ায় শিল্প উদ্যোক্তা আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২০, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা তেতৈতলা আল আমিন মাদ্রাসার উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি,আনোয়ার সিমেন্টসহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব আনোয়ার হোসেন এর মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা আল আমিন মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওনালা ফয়েজ উল্লাহর তত্বাধায়নে দিনব্যাপী কোরআন খতম শেষে মাদ্রাসার ছাত্র/শিক্ষকদের নিয়ে বিশেষ দোয়া করা হয়।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্ট লিঃএর সি,ও,মোঃআনিসুজ্জামান,সিনিয়র এডমিন ম্যানেজার আলহাজ্ব সামছুল হক,মাওলানা মইনুল ইসলাম প্রমুখ।

মাহফিলে স্বপ্নবান শিল্প উদ্যোক্তা মরহুম আনোয়ার হোসেন এর বিদেহী আত্নার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়, পরিশেষে অতিথিবৃন্দ নির্মাণাধীন আল আমিন মাদ্রাসার নতুন ভবন ঘুরে দেখেন এবং নির্মাণ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।


Don`t copy text!