ঢাকাশনিবার , ২০ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে এমপি’র ঐচ্ছিক তহবিল হতে ৫৯ জন নারী পুরুষের মাঝে অনুদানের চেক বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২০, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২০আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৫৯ জন নারী পুরুষের মাঝে প্রতিজনকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নূরে আলম, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নাছিমা আক্তার চায়না ও সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার প্রমূখ।

ক্যাপশানঃ প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি তার ঐচ্ছিক তহবিল হতে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলিম উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন।

Don`t copy text!