ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৯, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেন্দিগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষে আলোচনা সভা ও র‌্যালি আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় মেহেন্দিগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহমুদ খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম রবিন, যুগ্ম-আহবায়ক বিএম নাঈম মাহমুদ, যুগ্ম-আহবায়ক ফয়সাল হাওলাদার, যুগ্ম-আহবায়ক কামাল হোসেন মোল্লা, রতন শাহ ও ১নং সদস্য সুভাষ দাস সহ মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী লেখা সম্বলিত কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।


Don`t copy text!