১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে বোরখাল উচ্চ বিদ্যালয়ে।
হাজীগঞ্জ উপজেলাধীন বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান লিটন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী এবং অভিভাবকগন এবং সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে, কবিতা আবৃত্তি, রচনা লিখন, চিত্রাংকন এবং উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সবশেষে জাতীর পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

