কবিতা,
রূগ্ন দুঃখিনী মায়ের আর্তচিৎকার
রূগ্ন দুঃখিনী মায়ের আর্তচিৎকারে
খোদার আরশ কেঁপে উঠে,
আমি সেই আর্তনাদকে সাক্ষী করছি,
সাক্ষী করছি গহীন রাতের ইবাদাতে
ভেজা চোখে খোদার কাছে তোলা ঐ দুইহাতের,
আমি সাক্ষী করছি
প্রতিটি শহীদের রক্ত বিন্দুকে,
সাক্ষী করছি বঙ্গবন্ধুর শোকে ব্যথিত হওয়া
সেই অশ্রুসিক্ত নয়নকে,
আমি এসব কিছুকে সাক্ষী করে
গগণবিদারী এক আর্তচিৎকারে
একবুক ঘৃণা আর ধীক্কার জানালাম
জাতির পিতার খুনীদের প্রতি৷
লেখক-নুর হোসেন রুবেল

