ঢাকামঙ্গলবার , ৯ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে হত্যা মামলার দুই আসামি ইয়াবাসহ গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৯, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুব গোপন সূত্রে খবর পেয়ে নোয়াখালীর বেগগন্জে হত্যা মামলার দুই আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ছয়ানী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে আবদুর রহিম (৪৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৫০)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেফতার দুই আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক মামলা চলমান আছে। সোমবার গোপন সংবাদে ডিবির পরিদর্শক মোঃ সবজেল হোসেন তাদেরকে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

Don`t copy text!