“দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কুলিয়ারচরে কিশোরগঞ্জের পুলিশ সুপার ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদান্নতিপ্রাপ্ত মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) মহোদয় কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গত রোববার (৭ আগষ্ট) রাত ১০টার দিকে কুলিয়ারচর থানা প্রাঙ্গনে, থানা পুলিশ আয়োজিত ঝাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করে কুলিয়ারচরের সর্বস্থরের জনগণের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া,
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজওয়ান দিপু, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, কুলিয়ারচর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মো. ইদ্রিস মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক আবু বক্কর, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খান, কুলিয়ারচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, ছয়সূতী ইউপি সাবেক চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, কুলিয়ারচর থানার প্রেস ইমাম মাওলানা আক্তার হোসেন, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, আহমেদ ফারুক, আনোয়ারুল হক আমান, নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার শাহিন, মো. লোকমান হোসেন, মো. জুয়েল মিয়া, আলী সোহেল, শাহীন সুলতানা ও মৌসুমী আক্তার প্রমূখ।
এ সময় বক্তারা বিদায়ী প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি কিশোরগঞ্জ মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এর কর্মময় জীবনের উপর আলোচনা করে ভরাক্রান্ত হৃদয়ে বিদায় সংবর্ধনা দেন।
মো. মাশরুকুর রহমান খালেদ তার বক্তব্যে বলেন, আমার সাড়ে ৪ বছরের দায়িত্ব পালন কালে কাজে কর্মে কোন ভুলক্রটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সকলেই আমার জন্য দোয়া করবেন।

