ঢাকাবৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ৪-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৪, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর দিঘুলী ইউনিয়নে ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন নামে একজন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর সত্তার মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আমির হোসেন মুন্সি, আকরাম, নাজমুল, মনির হোসেন। আহতদের প্রথমে সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে আসেন পুলিশ সুপার ড. কামরুজ্জামান।
এলাকাবাসী ও পুলিশ জানান, দীর্ঘদিন থেকে পৈত্রিক সম্পত্তি নিয়ে সাইফুর রহমান মিলন এবং মোর্শেদ এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন। আজ সকালে মোর্শেদ বিরোধকৃত জমিতে কাজ করার সময় মিলন বাধা দেয়। এসময় দৃই পক্ষের মধ্যে তর্কাতর্কি বাধে। এক পর্যায়ে মিলনের লোকজন ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়, ৪ জন আহত হয। পরে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরন করে।

Don`t copy text!