ঢাকাবুধবার , ৩ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ

প্রতিবেদক
admin
আগস্ট ৩, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ

মুন্সীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস কর্তৃক স্বাক্ষরিত উক্ত প্রজ্ঞাপনে মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ২৭ তম বিসিএস এ কৃতকার্য হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি মুন্সীগঞ্জ জেলার কৃতি সন্তান।

মোহাম্মদ রাসেল শেখ নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালের ২ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন সহ অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পিপিএম পদক লাভ করেন।

Don`t copy text!