ঢাকামঙ্গলবার , ২ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর থানার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২, ২০২২ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

জেলার বিরামপুর থানায় কর্মরত এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুই উপ-পরিদর্শক (এসআই) এবং দুই পুলিশ সদস্যকগণকে বদলি ও পদোন্নতি জনিত কারণে বিরামপুর থানার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৯ টার দিকে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় থানায় কর্মরত, প্রদোন্নতি এবং বদলি হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উপ-পরিদর্শক(এসআই), পুলিশ সদস্যগণ সবাই বিরামপুর থানায় কর্মরত থাকাকালীন তাদের কিছু স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরে আবেগ ভুত হয়ে বক্তব্য প্রদান করেন।

বদলি ও প্রদোন্নতি জনিত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সুমন কুমার মহন্তের সভাপতিত্বে এবং সাব-ইন্সেপ্টর এরশাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিক, আনিছুর রহমান,পুলিশ সদস্য নুরুজ্জামান এবং রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপ-পরিদর্শক (এসআই) দ্বয় হরিদাস বর্মন,মামুনুর রশিদ,শাহিন শেখ, বাবুল হোসেন, শামীম রেজা, সহকারী উপ-পরিদর্শক আব্দুল খালেক, মঞ্জুর হোসেন, আ: ওহাব, পুলিশ সদস্যগণ, থানার স্টাফ, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার, দিনাজপুরের স্বাক্ষরিত লিখিত আদেশে বদলি ও পদোন্নতি পাওয়া উপ-পরিদর্শক আনিছুর রহমান পাশ্ববর্তী হাকিমপুর থানায় ও নুর আলম সিদ্দিককে চিরিরবন্দর থানায় বদলি করা হয়েছে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বজলুর রশীদ পঞ্চগড় থানায় এসআই পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়াও দুই পুলিশ সদস্য নুরুজ্জামানকে দিনাজপুর কোর্টে এবং রফিকুল ইসলামকে ঘোড়্ঘাট থানায় বদলি করা হয়েছে।

বদলি ও প্রদোন্নতি পাওয়া উক্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ এমন সম্মাননা স্মারক পেয়ে আনন্দিত এবং বিরামপুর থানার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Don`t copy text!