ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ত্রৈমাসিক প্রকাশনা নগর বার্তার মোড়ক উন্মোচন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৮, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সংবাদ, ঘোষণা, পরিকল্পনা ইত্যাদি নিয়ে ত্রৈমাসিক প্রকাশনা ‘নগরবার্তা’র মোড়ক উন্মোচন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৪টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র।

উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নগরবার্তা। তাছাড়া ইতিহাস সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে নগরবার্তা। মেয়র আরও বলেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এ দায়বদ্ধতাকে আরও জোরালো করবে সিটি কর্পোরেশন এর এই ত্রৈমাসিক প্রকাশনা। এ সময় মেয়র এ প্রকাশনাকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!