ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে চোর চক্রের সদস্য ও বিভিন্ন মামলার আসামি সাইফুল গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাইফুল ইসলাম (২৭) নামে চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটের সময় কুলিয়ারচর সরকারি পাইলট স্কুলের পিছনে ফাঁকা জায়গা থেকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম (২৭) উপজেলার তাতারকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে।

জানা যায়, গত (১৯ জুলাই) দিবাগত রাতে অজ্ঞাত নামা ০৩ জন চোর বাদীর বিল্ডিং ঘরের জানালার গ্রিল কাটে বিল্ডিং ঘরে প্রবেশ করে বাদীকে দা,দিয়ে আঘাত করে ও ভয় দেখাইয়া নগদ ১ লক্ষ ৩১ হাজার টাকা সহ ৮ আনা ওজনের ১ টি স্বর্নের চেইন ও ২ টি মোবাইল ফোন চুরি করে নিয়া যায়। এই সংক্রান্তে ২১ জুলাই, ধারা-৩৯৪ পিসি কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-১৩। উক্ত মামলার সন্দিগ্ধ আসামী সাইফুল ইসলামকে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর সরকারি পাইলট স্কুলের পিছনে ফাঁকা জায়গা থেকে আটক করা হয়। এবং আটক কালীন সময়ে তার নিকট হতে উক্ত মামলার চোরাই উদ্ধার আলামত হিসেবে নগদ ২০ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা গনধর্ষন ও অপহরন সহ ১০ টি মামলা বিচারাধীন আছে।

Don`t copy text!