ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আজ খাদেরগাঁও ইউপি নির্বাচন নৌকা ও ঘোড়ার লড়াই হবে হাড্ডাহাড্ডির-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস প্রত্যেকটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনী স্ব স্ব ভোটকেন্দ্রে নিয়োগ প্রদান করা হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করছে । এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে মহিলা ভোটার বেশি। তবে প্রার্থীরা কাকে ভোট দেবেন এ নিয়ে শেষ মুহূর্তে চলছে নিরব হিসাব নিকাশ । এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিন্দন্দ্বীতাকারীরা হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মোঃ ইকবাল হোসেন হাওলাদার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে শরিফুল ইসলাম সুজন । নির্বাচনে নৌকা ও ঘোড়া প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা । উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু জাহের ভূঁইয়া জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

Don`t copy text!