ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে হেরার আলো তা’লিমুল কুরআন নূরানী মাদরাসা’র শিক্ষার্থীদের কুরআন মাজীদ ছবক অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জুলাই ২৫, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

হেরার আলো তা’লিমুল কুরআন নূরানী মাদরাসা’র শিক্ষার্থীদের কুরআন মাজীদ ছবক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর-বাগবাড়ী রাস্তার পাশে অবস্থিত হেরার আলো তা’লিমুল কুরআন নূরানী মাদরাসায় প্রথম দুইজন ছাত্র মোঃ হাসান, মোঃ হুসাইন ও রাকিবা আক্তার পবিত্র কুরআন মাজীদের ছবক গ্রহণ করে।

এ উপলক্ষে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অত্র মাদরাসার পরিচালক মোঃ জসিম মোল্লা’র সভাপতিত্বে ছবক উপলক্ষে বিশেষ হাদিয়া প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মোঃ আব্দুল লতিফ আতহারী, পরিচালক মোঃ জসিম উদ্দিন শেখ, মুহতামিম মাওলানা মোঃ মমিন, সহকারী শিক্ষক হাফেজ মোঃ মেজবাহ, হাফেজ মাওলানা মোঃ ফয়সাল, মোসাম্মৎ সোনিয়া আক্তার, মোসাম্মৎ সাদিয়া আক্তার, মোসাম্মৎ মারিয়া আক্তার, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুফতি মোঃ ইসহাক তন্তর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব, মাওলানা মোঃ মাহবুবুর রহমান ইমাম ও খতিব পাড়াগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদ, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের ক্রীড়া সম্পাদক মোঃ রাকিবুল হাসান শাহাবুদ্দিন, মোখলেসুর রহমান, শাহীন শেখসহ অভিভাবক এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।

ছবক উপলক্ষে বিশেষ হাদিয়া হিসেবে প্রত্যেককে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের পক্ষ থেকে পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয় এবং বিশেষ দোয়া করে মিষ্টিমুখ করে সমাপ্ত করা হয়।

Don`t copy text!